মাছের গুণ

কোন জাতি বা প্রজাতির মাছ অ্যাকোয়ারিয়ামে রাখা হবে তার নির্বাচন নির্ভর করে অ্যাকোয়ারিয়ামের আকৃতি প্রকৃতি ও কোন স্থানে রাখা হয়েছে, দর্শকের চাহিদা, আবহাওয়া, জলবায়ু এবং মাছের প্রজাতির প্রাপ্তিযোগ্যতার উপর।

কতগুলি মাছের জাতি বা প্রজাতি আছে যেগুলো খুবই জনপ্রিয় এবং তারা শুধুই রঙিন মাছ বা শৌখিন মাছ। যেমন, গাপ্পি।

মাছ নির্ণয়

এই সময় দেখতে হয় যেন মাছটি বা মাছগুলো স্বাস্থ্যবান, নীরোগ, ও উত্ফুল্ল হয়। সমস্ত পাখা, লেজ, কানকো সম্পূর্ণ থাকে। কোনও রকম ক্ষত যেন না থাকে বা দুর্বল যেন না হয়। কত মাছ থাকবে

মাছের সংখ্যা বা অ্যাকোয়ারিয়ামের ভিতরের জায়গা নির্ণয়ের জন্য একটা সাধারণ নিয়ম মানা হয়। প্রতি একক লম্বার জন্য তার ২০০ গুণিতকের বর্গ পরিমাপের বর্গ জায়গা। অর্থাৎ কোনও মাছ যদি ১ সেমি দীর্ঘ হয় তবে তার সুষ্ঠু ভাবে থাকার জন্য ন্যূনতম ২০ বর্গ সেমি জলতল থাকতে হবে। মাছের সংখ্যা এবং মাছের পুর্ণ বয়সের দৈর্ঘ্য ইত্যাদি বিচার্য বিষয়। যদি যন্ত্র বা পাম্পের সাহায্যে বাতাস প্রবেশের ব্যবস্থা থাকে তবে এই ক্ষেত্র হবে প্রতি একক দৈর্ঘ্যের ৫ গুণ ক্ষেত্রফল অর্থাৎ ১ সেমি দৈর্ঘ্যের মাছের জন্য ৫ বর্গসেমি জলতল (জলের উপরিতলের ক্ষেত্র) লাগবে। নির্ধারিত মাছের সমস্ত মাছই এক দিনে বা এক বারে রাখা উচিত নয়। অ্যাকোয়ারিয়ামে ৩ – ৪ বারে মাছ প্রয়োগ করা ভালো।