মিশ্র চাষে পুকুরে পরিপূরক খাবার ছাড়া আর কী কী প্রয়োগ করা প্রয়োজন? মাছ ছাড়ার পরের মাস থেকে প্রতি মাসে বিঘা প্রতি ৪ থেকে ৫ কিলোগ্রাম চুন, প্রতি মাসে এক বার ১৩৫ কিলোগ্রাম থেকে ১৪০ কিলোগ্রাম গোবর এবং গোবর দেওয়ার ১৫ দিন পর ৭ থেকে ৮ কিলোগ্রাম সুপার ফসফেট এবং ৪ থেকে ৫ কিলোগ্রাম ইউরিয়া পুকুরে প্রয়োগ করা দরকার। প্রতি ১০ দিন অন্তর এক বার জাল টানা দরকার। মাঝে মাঝে মাছ ধরে মাছের শরীর পরীক্ষা করে দেখতে হবে কোনও রোগের লক্ষণ আছে কি না। মাছ যে সব ছোট ছোট প্রাণীকণা খায় সেগুলি পুকুরের জলে কোথা থেকে আসে? এর জোগান ঠিকমতো কী ভাবে রাখা যাবে? উ : ছোট ছোট প্রাণীকণা পুকুরের জলে প্রাকৃতিক ভাবে আসে। তবে পুকুরের জলে উদ্ভিদকণার খাবার ঠিকমতো থাকলে এবং উদ্ভিদকণার উত্পাদন হলেই প্রাণীকণার জোগান ঠিক মতো থাকবে। রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করে বছরে কী পরিমাণ উত্পাদন হতে পারে? উ : রুই, কাতলা ও মৃগেল মাছের মিশ্র চাষ করে বিঘা প্রতি বছরে প্রায় ৬০০ কিলোগ্রাম উত্পাদন হতে পারে। মিশ্র মাছ চাষে পুকুরে কী কারণে মাঝে মাঝে জাল টানতে হয়? কত দিন অন্তর জাল টানা দরকার? উ : মাঝে মাঝে জাল টানলে পুকুরে মাছের ঘোরাফেরা বেশি হয়, তাতে মাছের বাড় বেশি হয়, পুকুর পরিষ্কার থাকে। প্রতি ১৫ দিন অন্তর এক বার জাল টানা দরকার। মিশ্র মাছ চাষে পুকুরে জাল টানা ছাড়া আর কী কী পরিচর্যা করা প্রয়োজন? উ : মাসে অন্তত দু’ বার জাল টানা প্রয়োজন। মাঝে মাঝে পুকুরে হররা টেনে পুকুরের তলদেশ থেকে দুষিত গ্যাস বার করে দিতে হয়। কোনও সময় মাছ ভেসে উঠলে অথবা মাছের গায়ে কোনও ক্ষত দেখা দিলে পুকুরের জলের পরিমাণ অনুযায়ী পটাশিয়াম পারমাঙ্গানেট ছড়ানো প্রয়োজন। এ ছাড়া পুকুরের জলে নিয়ম মতো গোবর ও চুন প্রয়োগ করতে হয়।