চলে আসা সাবেকি প্রথায় সাধারণত খোলা আকাশের নীচে রাস্তার পাশে মাছের খুচরো বাজার বসে। ধুলোবালি/সূর্যের আলোর তাপে মাছের শারীরিক অবস্থা খারাপ হয়ে থাকে। মাছবিক্রেতারা অবস্থার পরিপ্রেক্ষিতে কম দামে মাছ বিক্রি করতে বাধ্য হন এবং ক্রেতারা অনেক সময় টাটকা মাছ কেনা থেকে বঞ্চিত হন। ক্রেতাদের দরজায় দরজায় টাটকা মাছ বিক্রি করে মাছবিক্রেতারা যাতে লাভবান হন সেই চিন্তা করে রাজ্য মৎস্য দফতর মাছবিক্রেতাদের জন্য বাইসাইকেল সহ ইনসুলেটেড বক্স সরবরাহের প্রকল্প চালু করেছে। প্রকল্পের সুবিধা ১) ইনসুলেটেড বক্সে মাছ দীর্ঘক্ষণ স্বাস্থ্যকর অবস্থায় টাটকা থাকে। ২ ) এই প্রকল্পে মাছবিক্রেতারা কম সময়ে অনেক এলাকায় ক্রেতাদের বাড়িতে বাড়িতে ঘুরে টাটকা মাছ সরবরাহ করে সম্মানজনক ভাবে অর্থ উপার্জনের সুযোগ পান। ৩ ) ক্রেতারা বাড়িতে বসেই পছন্দমতো মাছ কিনতে পারেন। প্রস্তাবের রূপরেখা প্রকল্পের নাম ডিসট্রিইবউশন অফ বাইসাইকেল উইথ ইনসুলেটেড বক্স প্রকল্পের উপকরণ পরিকাঠামো ও সম্পদ প্রস্তাবিত ইউনিটের সংখ্যা ৩৬৭০ প্রতি ইউনিটে খরচ ০.০৮ লক্ষ টাকা প্রস্তাবিত অর্থের পরিমাণ ২৯৩.৬০ লক্ষ টাকা সহায়তার ধরন বাইসাইকেল সহ ৫০ লিটার ইনসুলেটেড বক্স প্রকল্পের মেয়াদ এক বৎসর রূপায়ণকারী সংস্থা মৎস্য দফতর, পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের উদ্দেশ্য দ্বারে দ্বারে উন্নত প্রথায় মাছ বিক্রির ব্যবস্থা। মাছবিক্রেতাদের জীবিকা অর্জনের সুযোগ করে দেওয়া। ন্যায্য দামে ক্রেতাদের কাছে টাটকা পছন্দমতো মাছ বিক্রির সুযোগ। বাজারে ফড়েদের মাধ্যমে না গিয়ে ভেন্ডার বা সরাসরি গ্রাহকদের কাছে উচিত মূল্যে মাছ বিক্রি করে সম্মানজনক জীবিকা অর্জন। সমবায় সমিতি/ মাছবিক্রেতারা অর্থনৈতিক ভাবে লাভবান হয়। বিক্রেতা বা ক্রেতার ক্ষেত্রে আর্থসামাজিক ভারসাম্য অটুট থাকে। উপভোক্তাদের যোগ্যতা কেবলমাত্র মাছ বিক্রির কাজে যুক্ত ব্যক্তিগণের কাছে ব্যাপারটি লাভজনক। এই বিপণন ব্যবস্থায় তাঁদের হতে হবে সৎ, পরিশ্রমী ও বিশ্বস্ত। প্রকল্পের উপকরণ একটা ভালো বাইসাইকেল, ইনসুলেটেড বক্স রাখার ব্যবস্থা-সহ। ১ টা ৫০ লিটার ক্ষমতাসম্পন্ন ইনসুলেটেড বক্স। একটা দাঁড়িপাল্লা ও মাছ কাটার ছুরি/বঁটি। বাক্সের বৈশিষ্ট্য ও দাম ইনসুলেটেড বক্স ক্ষমতা ৫০ লিটার বরফ ৩৫ ঘণ্টা পর্যন্ত ঠিক থাকিবে। বাক্সটি হবে ৩০ – ৪০ মিমি পুরু, এফ ডি এ গ্রেডে পলিথাইলিন মেটিরিয়াল পি ইউ এফ সহ। বাক্সের পদার্থ সিএফসি মুক্ত পলিইউরেথেন। তাপমাত্রা ধরে রাখার জন্য উপযুক্ত ঢাকনা। উপযুক্ত কর্তৃপক্ষ বাক্স সম্পর্কে সার্টিফিকেট দেবে ‘ফিট ফর ফুড’। ক্রমিক সংখ্যা বিষয় মূল্য (টাকা) ১ বাইসাইকেল উইথ স্পেশালি ফেবরিকেটেড ক্যারিয়ার ফর ক্যারিং ইনসুলেটেড বক্স। ৪০০০.০০ ২ হাইজেনিক ইনসুলেটেড বক্স (৫০ লি ) ব্যালেন্স ও ফিশ কাটার সহ ৪০০০.০০ মোট ৮০০০.০০ (মোট আট হাজার টাকা) তথ্যসূত্র : মৎস্য দফতর, পশ্চিমবঙ্গ সরকার