মাটির স্বাস্থ্য ও সুষম সার ব্যবস্থাপনা উদ্দেশ্য: কৃষকদের সহজ ভাষায় মাটির স্বাস্থ্য রক্ষা ও সঠিকভাবে সার ব্যবহারের বিষয়ে সচেতন করা 1. ভূমিকা মাটি কৃষির প্রধান ভিত্তি। ভালো মাটিতে সুস্থ ও উৎপাদনশীল ফসল জন্মায়। কিন্তু অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার, একই জমিতে বারবার একই ফসল চাষ, জৈব পদার্থের ঘাটতি এবং মাটির ক্ষয় মাটির গুণমান কমিয়ে দিতে পারে। তাই মাটির স্বাস্থ্য বজায় রাখা এবং সঠিক পরিমাণে সার ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. মাটির স্বাস্থ্য কী ? মাটির স্বাস্থ্য বলতে মাটির এমন অবস্থাকে বোঝায়, যেখানে মাটি উদ্ভিদের বৃদ্ধি, জল সংরক্ষণ, পুষ্টি সরবরাহ এবং জীববৈচিত্র্য বজায় রাখতে সক্ষম। স্বাস্থ্যকর মাটিতে সাধারণত পর্যাপ্ত জৈব পদার্থ, প্রয়োজনীয় উদ্ভিদ পুষ্টি এবং ভালো জল ও বায়ু চলাচল থাকে। 3. মাটির স্বাস্থ্য নষ্ট হওয়ার প্রধান কারণ অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার প্রয়োজনের তুলনায় বেশি কীটনাশক ব্যবহার একই ফসল বারবার চাষ করা ফসলের অবশিষ্টাংশ ও জৈব পদার্থ জমিতে না রাখা অতিরিক্ত সেচ ও অনিয়ন্ত্রিত জল নিষ্কাশন মাটির ক্ষয় ৫. সুষম সার ব্যবস্থাপনা সুষম সার ব্যবস্থাপনা হলো ফসলের প্রয়োজন অনুযায়ী নাইট্রোজেন (N), ফসফরাস (P), পটাশিয়াম (K) এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি সঠিক মাত্রায় প্রয়োগ করা। শুধু বেশি সার ব্যবহার করলেই ফলন বাড়ে না; অতিরিক্ত সার মাটি ও পরিবেশের ক্ষতি করতে পারে। সার ব্যবহারের আগে সম্ভব হলে মাটি পরীক্ষা করা উচিত। মাটি পরীক্ষার ফল অনুযায়ী কোন সার কত পরিমাণে প্রয়োগ করতে হবে তা নির্ধারণ করা যায়। ৬. মাটির স্বাস্থ্য রক্ষার উপায় - নিয়মিত মাটি পরীক্ষা করা জৈব সার, কম্পোস্ট ও গোবর সার ব্যবহার করা ফসলের অবশিষ্টাংশ মাটিতে ফিরিয়ে দেওয়া ডালজাতীয় ফসলের সঙ্গে ফসল আবর্তন করা প্রয়োজন অনুযায়ী রাসায়নিক সার ব্যবহার করা অতিরিক্ত সেচ ও সার প্রয়োগ এড়ানো মাটি ক্ষয় রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। ৭. উপকারিতা সঠিক মাটি ব্যবস্থাপনার ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি, সারের অপচয় কমানো, উৎপাদন খরচ নিয়ন্ত্রণ, মাটির উর্বরতা বজায় রাখা এবং পরিবেশের সুরক্ষা সম্ভব। মাটির স্বাস্থ্য রক্ষা শুধু কৃষকের জন্য নয়, সমগ্র সমাজের জন্য গুরুত্বপূর্ণ। মাটি পরীক্ষা, সুষম সার ব্যবহার, জৈব পদার্থের ব্যবহার এবং ফসল আবর্তন অনুসরণ করলে দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা ও কৃষি উৎপাদনশীলতা বজায় রাখা সম্ভব।